চিত্রদেশ

শাহরুখের পাঠান ছবিতে সালমান

বিনোদন ডেস্ক:

লম্বা বিরতির পর ছবি নিয়ে হাজির হচ্ছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। ‘পাঠান’ নামে চলচ্চিত্রটি ঘিরে এরই মধ্যে দর্শকদের মধ্যে কৌতূহলের সৃষ্টি করেছে। সেই কৌতূহলে ভিন্নমাত্রা যোগ করেছেন সালমান। বলিউডের মোস্ট এলিজেবল এ ব্যাচেলরকে দেখা যাবে পাঠান ছবিতে।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ ছবিতে শাহরুখ খানের পাশাপাশি সালমান খানও থাকছেন। তবে পুরো ছবিতে নয়, ১৫ মিনিটের জন্য বিশেষ চরিত্রে দেখা যাবে এ নায়ককে।

‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির টাইগার চরিত্র নিয়েই সালমান হাজির হবেন ‘পাঠান’ ছবিতে।

জানা গেছে, ‘পাঠান’ ছবির কাহিনি গড়ে উঠেছে দুজন ‘র’য়ের গপ্তচরকে ঘিরে। সালমান খান তাদের বন্ধু হিসেবেই ধরা দেবেন ছবিতে। ভিন্নধর্মী গল্পের এ চলচ্চিত্র নিয়ে আশাবাদী কলাকুলশীরা।

এই চলচ্চিত্রে আরও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম।

সব কিছু ঠিক থাকলে জানুয়ারিতে দুবাইয়ে শুটিং হবে, যেখানে সালমান উপস্থিত থাকবেন।

চিত্রদেশ//এল//এফ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
16 December 2020

শাহরুখের পাঠান ছবিতে সালমান

chitrodesh.com