প্রধান সংবাদ

শপথ নিলেন স্পিকার

নিজস্ব প্রতিবেদক
বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় সংসদ ভবনের শপথ কক্ষে নবনির্বাচিত এমপিদের শপথ অনুষ্ঠানের শুরুতেই নিজের কাছে নিজে শপথ নেন রংপুর-৬ আসন থেকে নির্বাচিত এ এমপি। এর আগে কোরআন তেলওয়াত হয়।

সকাল থেকে সংসদ ভবনে প্রবেশ করেন দ্বাদশ নির্বাচনের ২৯৮ আসনে বিজয়ী সদস্যরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তারা একে একে ভেতরে প্রবেশ করেন। সোয়া ১০টায় তাদের শপথ নেয়ার কথা।

৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোট হয়। নওগাঁ-২ আসনের প্রার্থী মৃত্যুবরণ করায় নির্বাচন স্থগিত করা হয়েছে। ওই আসনের নির্বাচনের জন্য নতুন করে শিডিউল দেয়া হয়েছে। আগামী ১৩ ফেব্রুয়ারি নির্বাচন হবে। আর সংঘর্ষের ঘটনায় ময়মনসিংহ-৩ আসনের ফলাফল স্থগিত করে দেয়া হয়েছিল। সেই নির্বাচন এই মাসের ১৩ তারিখে অনুষ্ঠিত হবে।

২৯৮ আসনের মধ্যে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ পেয়েছে ২২২ আসন ও জাতীয় পার্টি ১১টি আসনে জয় পেয়েছে। তবে স্বতন্ত্র প্রার্থীদের জয়ের হার এবার বেশি। তারা ৬২টি আসনে জয় পেয়েছেন। আর মহাজোটের শরিক ওয়ার্কার্স পার্টি ও জাসদের প্রার্থী নৌকা প্রতীকে নির্বাচন করে একটি করে আসন পেয়েছেন। বাংলাদেশ কল্যাণ পার্টির সৈয়দ মোহাম্মদ ইবরাহিমও কক্সবাজারের একটি আসন থেকে জয় পেয়েছেন।

নিরঙ্কুশ বিজয় পেয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

//এস/

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
10 January 2024

শপথ নিলেন স্পিকার

chitrodesh.com