প্রধান সংবাদ

শপথ নিলেন নতুন ৭ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন চতুর্থ মেয়াদের মন্ত্রিসভায় আরও সাতজন নতুন সদস্য শপথ নিয়েছেন। এ নিয়ে মন্ত্রিসভার আকার বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জন।

শুক্রবার (১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনের দরবার হলে নতুন প্রতিমন্ত্রীদের শপথগ্রহণ হয়। তাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শপথ নেওয়া নতুন ৭ জন প্রতিমন্ত্রী হলেন- মো. শহীদুজ্জামান সরকার (নওগাঁ-২), মো. আব্দুল ওয়াদুদ (রাজশাহী-৫), নজরুল ইসলাম চৌধুরী (চট্টগ্রাম-১৪), বেগম রোকেয়া সুলতানা (সংরক্ষিত মহিলা আসন),
বেগম শামসুন্নাহার চাঁপা (সংরক্ষিত মহিলা আসন), বেগম ওয়াসিকা আয়শা খান (সংরক্ষিত মহিলা আসন) এবং বেগম নাহিদ ইজাহার খান (সংরক্ষিত মহিলা আসন)।

এর আগে, বিকেলে রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জয়ী হয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। এরপর গত ১১ জানুয়ারি বঙ্গভবনে শপথ নেন প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার ৩৭ সদস্য। এরমধ্যে এর মধ্যে পূর্ণ মন্ত্রী ২৫ জন এবং প্রতিমন্ত্রী ১৮ জন।

 

//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
01 March 2024

শপথ নিলেন নতুন ৭ প্রতিমন্ত্রী

chitrodesh.com