লাইফস্টাইল

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রতিদিন আমলকী খান

লাইফস্টাইল ডেস্ক:

মহামারী করোনাভাইরাসের সংক্রমণ রোধে বিশেষজ্ঞরা জোর দিচ্ছেন শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে। এই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বিশেষ করে নজর দিতে হবে ভিটামিন-সি জাতীয় খাবারের দিকে।

প্রতিদিন ভিটামিন সি’সমৃদ্ধ ফল খেলে তা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে আপনাকে সুস্থ রাখবে।

ভিটামিন সির ভালো উৎস হচ্ছে দেশি ফল আমলকী। প্রতিদিন আমলকী খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, যা আপনাকে যে কোনো সংক্রমণ রোগের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করবে।

আমলকীর পুষ্টিগুণ-

১. আমলকী চিবিয়ে অথবা রস করে খেলে সর্দি, কাশি ও গলাব্যথা দূর করে। এ ছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

২. আমলকী হৃদযন্ত্র ও মস্তিষ্কের শক্তিবর্ধক করে।

৩. এই ফল ভাইরাস ও ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারে এবং কয়েক ধরনের ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে।

৪. ডায়াবেটিস, ক্যান্সার, প্রদাহ এবং কিডনি-রোগ নিয়ন্ত্রণে আমলকী খুব উপকারী।

৫. রক্তের কোলেস্টেরলের মাত্রা হ্রাস করে।

৬. নিয়মিত খেলে লিভারের কর্মক্ষমতা বাড়ে এবং হজম ক্ষমতা ও খাওয়ার রুচি বাড়ে।

৭. রক্তস্বল্পতা দূর করতেও সহায়তা করে আমলকী।

৮. আমলকীতে রয়েছে অ্যান্টিঅ্যাজিং উপাদান, যা ত্বকের বয়স ধরে রাখতে সহায়তা করে।

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
06 June 2020

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রতিদিন আমলকী খান

chitrodesh.com