প্রধান সংবাদসারাদেশ

রামেক করোনা ইউনিটে একদিনে সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি:
প্রাণঘাতী করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ও করোনা উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ জুন) সকালে রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় যে ১৬ জন মারা গেছে তাদের মধ্যে ১০ জনই করোনা পজিটিভ। আর উপসর্গ নিয়ে মারা গেছে ছয়জন। মৃতদের মধ্যে আইসিইউতে ভর্তি ছিল পাঁচজন, ২৫ নম্বর ওয়ার্ডে তিনজন, ২২ নম্বর ওয়ার্ডে দুজন, ৩ নম্বর ওয়ার্ডে তিনজন, ২৯ নম্বর ওয়ার্ডে দুজন ও ৩৯ নম্বর ওয়ার্ডে একজন মারা গেছেন।

সাইফুল ফেরদৌস আরও জানান, মৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার ৯জন, রাজশাহী জেলার ছয়জন ও নওগাঁ জেলার একজন। এছাড়া করোনা ওয়ার্ডে নতুন মোট ভর্তি আছেন ২২৫ জন।

তিনি জানান, অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছে ৩২ জন। যাদের মধ্যে রাজশাহীর ১৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৫ জন, পাবনার তিনজন ও নাটোর জেলার বাসিন্দা একজন। নতুন ভাবে আক্রান্ত হয়েছেন ৮০ জন। এরমধ্যে রামেক হাসপাতালের টেস্টে আক্রান্তের সংখ্যা ২২ জন ও রাজশাহী মেডিকেল কলেজে টেস্টে ৫৮ জনের শরীরে করোনার জীবাণু ধরা পড়েছে।

উল্লেখ্য, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে একদিনে করোনায় এটিই সর্বোচ্চ মৃত্যু।

 

 

চিত্রদেশ//এল//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
04 June 2021

রামেক করোনা ইউনিটে একদিনে সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু

chitrodesh.com