প্রধান সংবাদবিনোদনস্বাস্থ্য কথা

স্যাটেলাইট কমিউনিটি অনকোলজি ক্লিনিক উদ্বোধন

স্টাফ রিপোর্টার:
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) প্রধান কার্যালয়ে বিপিডিবি ও কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্ট এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে উদ্বোধন হয়েছে বিপিডিবি স্যাটেলাইট কমিউনিটি অনকোলজি ক্লিনিক।

রোববার (২৪ অক্টোবর) এর উদ্বোধন করা হয়। এখন থেকে প্রতি সোমবার বিকেল তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত বিদ্যুৎ ভবন ও বিপিডিবির বিভিন্ন আঞ্চলিক কার্যালয়ের চিকিৎসকদের সহায়তায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ক্যান্সার প্রতিরোধ, নির্ণয় ও চিকিৎসা বিষয়ে পরামর্শ দেবেন কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্টের সম্মিলিত বিশেষজ্ঞ চিকিৎসক দল।

এছাড়া বিপিডিবির কর্মকর্তা, কর্মচারী ও স্বজনদের জন্য ক্যান্সারের বিভিন্ন বিষয়ে আলোচনা ও প্রশিক্ষণ আয়োজনে কারিগরি সহায়তা দেবে সিওসি ট্রাস্ট। অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান হিসাবে কোন ফি, সার্ভিস চার্জ ছাড়া এই সেবা দেবে সিওসি ট্রাস্ট।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্তন ক্যান্সার বিষয়ে প্রশিক্ষণ ও কমিউনিটি অনকোলজি সেন্টারের সহযোগিতায় স্ক্রিনিং-এ অংশ নেন প্রায় ৫০ জন নারী কর্মী।

বিপিডিবির সদস্য (প্রশাসন) সৈয়দ কুতুবের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিপিডিবির চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, সিওসি ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক সাবেরা খাতুন, জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউটের ক্যান্সার ইপিডেমিওলোজি বিভাগের প্রধান ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন, ট্রাস্টের সম্পাদক ও প্রধান নির্বাহী মোসাররত সৌরভ, বিপিডিবি বোর্ডের সদস্যবৃন্দ, প্রশিক্ষণ বিভাগের পরিচালক প্রকৌশলী জাকিয়া নাজনিন পান্না। বিপিডিবির পক্ষে চেয়ারম্যান ও সিওসির পক্ষে ট্রাস্টের সম্পাদক ও প্রধান নির্বাহী মোসাররত সৌরভ।

চিত্রদেশ//এফটি//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
24 October 2021

স্যাটেলাইট কমিউনিটি অনকোলজি ক্লিনিক উদ্বোধন

chitrodesh.com