প্রধান সংবাদরাজনীতি

রাজনৈতিক দল গঠনের বিষয়ে যা জানালেন নাহিদ ইসলাম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নতুন একটি রাজনৈতিক দল গঠন করবেন বলে গুঞ্জন উঠেছে। এদিকে তা নাকচ করে দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য নাহিদ ইসলাম বলেছেন, এই মুহূর্তে রাজনৈতিক দল গঠনের কোনো পরিকল্পনা নেই তাদের।

শুক্রবার (১৬ আগস্ট) রাতে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ কথা জানান।

সমন্বয়ক নাহিদ ফেসবুক স্ট্যাটাসে লেখেন, জনগণের সঙ্গে আলোচনা ও সংলাপের মাধ্যমে আমরা ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা প্রণয়ন করতে চাই। এই মুহূর্তে রাজনৈতিক দল গঠনের কোনো পরিকল্পনা আমাদের নেই। ছাত্র-জনতা অভ্যুত্থানের স্পিরিট রক্ষায় সামাজিক-রাজনৈতিক শক্তি হিসেবে কাজ করবে এবং সরকার জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্র পুনর্গঠনের লক্ষ্যে কাজ করবে।

নাহিদ আরও লেখেন, রাজনৈতিক দল গঠন আমাদের গণঅভ্যুত্থানের অভিমুখ না। এই মুহূর্তে প্রয়োজন অভ্যুত্থানে আহত ও শহীদদের পরিবারের পাশে দাঁড়ানো, নতুন করে দেশগঠন-সংস্কার ও অভ্যুত্থানের স্পিরিট ও জাতীয় ঐক্য ধরে রাখা। ছাত্র-জনতা ও অন্তর্বর্তী সরকার সে লক্ষ্যে কাজ করবে।

তিনি আরও লেখেন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমাদের এক দফার অংশ ছিল। সেজন্য বিস্তর কাজ ও রাজনৈতিক কার্যক্রম প্রয়োজন।

রাজনৈতিক দল গঠনের বিষয়ে যা জানালেন নাহিদ ইসলাম

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
17 August 2024

রাজনৈতিক দল গঠনের বিষয়ে যা জানালেন নাহিদ ইসলাম

chitrodesh.com