প্রধান সংবাদ

রাজধানীর যেসব এলাকায় দ্রুত বাড়ছে সংক্রমণ

স্টাফ রিপোর্টার :
বাংলাদেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী, বাংলাদেশে সোমবার পর্যন্ত ২৯৪৮ জন করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ১০১ জন।

গত সোমবারের (২০শে এপ্রিল) দেয়া হিসেব অনুযায়ী পুরাতন ঢাকার অনেক এলাকায় অন্য যে কোনো এলাকার তুলনায় সংক্রমণ বেশি।

আজিমপুরে ইতোমধ্যে ১৫ জন শনাক্ত হয়েছেন। আর বাবুবাজারে ১১, বংশালে ৩১, চকবাজারে ১৯ ও গেন্ডারিয়ায় শনাক্ত হয়েছেন ২১ জন। যাত্রাবাড়িতে করোনা সংক্রমণ ধরা পড়েছে ৩৩ জনের মধ্যে। লালবাগে এই সংখ্যা ৩১। এছাড়া সুত্রাপুরে ১২, ওয়ারীতে ৩০ ও শাখারীবাজারে করোনাভাইরাস শনাক্ত হয়েছে এ পর্যন্ত ১৮ জনের মধ্যে।

রাজধানীর অন্য এলাকাগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে মোহাম্মদপুরে, ৩৮ জন।

পুরো মিরপুর এলাকায় ৭০ জনের মধ্যে করোনাভাইরাস ধরা পড়েছে, যার মধ্যে মিরপুর ১৪ নম্বরের বাসিন্দা ২১ জন।

এছাড়া টোলারবাগ ১৯, ধানমন্ডি ২৩, বাসাবো ১৯, মহাখালী ১৪, মগবাজার ১৬, রাজারবাগ ২৮, উত্তরা ২৩ ও শাহবাগে ১১ জন করোনায় সংক্রমিত হয়েছেন।

সূত্র: বিবিসি বাংলা

 

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
21 April 2020

রাজধানীর যেসব এলাকায় দ্রুত বাড়ছে সংক্রমণ

chitrodesh.com