প্রধান সংবাদ

রাজধানীর পৃথক দুই স্থানে বাসে আগুন

স্টাফ রিপোর্টার:
রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বিআরটিসির দোতলা বাসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২ ইউনিট।

আজ শনিবার বিকাল ৩টা ৫০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর আগে বিকাল সোয়া ৩টার দিকে কাওরান বাজারে ট্রাস্ট পরিবহনের একটি বাসে আগুন লাগে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কারওয়ান বাজারে ট্রাস্ট পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তবে একটি ইউনিটই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

লিমা খানম আরও জানান, বিকাল পৌনে ৪টার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বিআরটিসির দ্বোতলা বাসে আগুন লাগে। সেখানে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট চেষ্টা চালায়।

তবে কী কারণে এই আগুনের সূত্রপাত, তা প্রাথমিকভাবে জানা সম্ভব হয়নি বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের এই কর্মকর্তা।

 

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
07 December 2019

রাজধানীর পৃথক দুই স্থানে বাসে আগুন

chitrodesh.com