অন্যান্যপ্রধান সংবাদ

রাজধানীতে রেস্তোরাঁয় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৮৭২

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় পরে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) তিন দিনে ১ হাজার ১৩২টি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে ৮৭২ জনকে গ্রেপ্তার এবং ২০টি মামলা দায়ের করেছে।

বুধবার (৬ মার্চ) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। পাশাপাশি ৮৮৭টি ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর এলাকার হোটেল-রেস্তোঁরা, ঝুঁকিপূর্ণ গ্যাস সিলিন্ডারের দোকান ও রাসায়নিকের গুদামে অভিযান চালাচ্ছে পুলিশ। এর ধারাবাহিকতায় গত রবি, সোম ও মঙ্গলবার মোট এক হাজার ৩৪৭টি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।

এর মধ্যে ১ হাজার ১৩২টি হোটেল-রেস্তোঁরা, ২০৭টি গ্যাস সিলিন্ডারের দোকান এবং আটটি রাসায়নিকের গুদাম।

গত ২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের একটি ভবনে ভয়াবহ আগুনে ৪৬ জনের মৃত্যু হয়। অনুমতি না থাকলেও ১৪টি রেস্তোরাঁ ও খাবারের দোকান খুলে ব্যবসা করা হচ্ছিল ওই ভবনে।

ভয়াবহ ওই অগ্নিকাণ্ডের পর ধানমণ্ডি, খিলগাঁও, মিরপুরসহ বিভিন্ন এলাকায় একই রকম অনিরাপদ পরিবেশে ভবনজুড়ে রেস্তোরাঁ গড়ে তোলার বিষয়টি নিয়ে আলোচনায় আসে। এই প্রেক্ষাপটে সমালোচনার মুখে রাজধানীতে অভিযানে নামে রাজউক, সিটি করপোরেশন, পুলিশ ও র‌্যাব।

//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
06 March 2024

রাজধানীতে রেস্তোরাঁয় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৮৭২

chitrodesh.com