প্রধান সংবাদ

রাজধানীতে জলকামান দিয়ে জীবাণুনাশক ছিটাবে পুলিশ

স্টাফ রিপোর্টার:
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে রাজধানী রাস্তায় দিনে দুবার করে দাঙ্গা দমনের ওয়াটার ক্যানন দিয়ে ঢাকার রাস্তায় জীবাণুনাশক ছিটানোর উদ্যোগ নিয়েছে পুলিশ।

এ সংক্রান্ত নির্দেশনা ইতিমধ্যে পুলিশের সব বিভাগে পাঠানো হয়েছে। এ সময় কোনো কর্মকর্তা কোনো কোনো এলাকায় দায়িত্ব পালন করবেন তাও বলে দেওয়া হয়েছে।

বলা হয়, দুই বেলা করে জল কামান দিয়ে রাস্তায় জীবাণুনাশক ছিটাবে পুলিশ। প্রথমবার ছিটানো হবে বেলা ১০টা থেকে ১২টার মধ্যে আর দ্বিতীয়বার ছিটানো হবে বেলা চারটা থেকে ছয়টার মধ্যে। পুলিশের আট বিভাগে আটটি জল কামান এক সঙ্গে জীবাণুনাশক ছিটাবে।

পুলিশ কর্মকর্তারা জানান, প্রতিটি জলকামানে ১২ হাজার লিটার করে জীবাণুনাশক থাকবে। এতে করে সঙ্গে ৯৬ হাজার লিটার জীবাণুনাশক রাস্তায় ছিটানো হবে। কাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কাজ দুই বেলা করে চলবে বলে পুলিশ জানিয়েছে।

এছাড়া ঢাকা মহানগর পুলিশের কমিশনার শফিকুল ইসলাম বলেন, যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই চলাফেরা করতে পারবেন। তবে প্রয়োজন ছাড়া কেউ যাতে রাস্তায় না বের হন সে জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।

 

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
25 March 2020

রাজধানীতে জলকামান দিয়ে জীবাণুনাশক ছিটাবে পুলিশ

chitrodesh.com