স্বাস্থ্য কথা

যেসব রোগ থাকলে করোনায় মৃত্যুঝুঁকি বাড়ে

স্বাস্থ্য ডেস্ক:

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রকোপ বাড়ছেই। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বুধবার প্রাণঘাতী করোনা ভাইরাসকে বৈশ্বিক মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বে এখন পর্যন্ত ১ লাখ ২৬ হাজার ৩শ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং ৪ হাজার ৬৩৩ জনের প্রাণহানী ঘটেছে।

চীনের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র মৃত্যুর ঘটনাগুলো বিশ্লেষণ করে যে ছক দিয়েছে, তাতে দেখা যায়– মধ্যবয়সীদের চেয়ে বয়স্কদের মৃত্যুর সংখ্যা ১০ গুণ বেশি।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ডায়াবেটিস, হাইপারটেনশন, হার্টের সমস্যা, ক্যান্সার, হাঁপানির মতো সমস্যা থাকলে করোনা ভাইরাসে মৃত্যুর আশঙ্কা সবচেয়ে বেশি।

করোনা ভাইরাসে আক্রান্ত হলে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। এতে রোগীর অনেক ধরনের শারীরিক সমস্যা হয়ে থাকে। তিলে তিলে আক্রান্তকে গ্রাস করে ভাইরাসের সংক্রমণ।

৫৬ হাজার আক্রান্তের ওপর পরীক্ষা চালিয়ে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা পাওয়া গেছে।

পরিসংখ্যান বলছে, বিশ্বের মোট আক্রান্তের ৮০ শতাংশের মধ্যে সংক্রমণ তেমন গুরুতর নয়। তবে ১৪ শতাংশের মধ্যে সংক্রমণ ও তাদের শারীরিক পরিস্থিতি গুরুতর। বাকি ৬ শতাংশ আক্রান্তের অবস্থা অত্যন্ত সংকটজনক।

আক্রান্তদের পরীক্ষা করে চিকিৎসকরা জানিয়েছেন, করোনা ভাইরাস আক্রান্তের ফুসফুসের কর্মক্ষমতা দ্রুত নষ্ট করে দেয়। ফলে শ্বাস-প্রশ্বাস নিতে বেশ কষ্ট হয়। আর আক্রান্তদের ঘন ঘন জোরে জোরে নিঃশ্বাস নিতে হয়।

বিশেষজ্ঞরা বলছেন, এক মিনিটে ৩০ বারের বেশি শ্বাস-প্রশ্বাস নিলে রক্তে পর্যাপ্ত অক্সিজেনের ঘাটতি দেখা যায়। যথাসময়ে সঠিক চিকিত্সা না হলে মস্তিষ্কে অক্সিজেন সরবরাহের ঘাটতি দেখা যায়। ফলে রোগী ধীরে ধীরে জ্ঞান হারিয়ে ফেলেন।

এ সময় আক্রান্তের হার্ট, কিডনিসহ একাধিক অঙ্গ বিকল হতে শুরু করে। আর রোগী ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যায়।

 

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
20 March 2020

যেসব রোগ থাকলে করোনায় মৃত্যুঝুঁকি বাড়ে

chitrodesh.com