আন্তর্জাতিকপ্রধান সংবাদ

যুক্তরাষ্ট্রের গণতন্ত্রে নজিরবিহীন আক্রমণ: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনে (ইউএস ক্যাপিটল) বিক্ষোভের নামে দেশটির বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের হামলার নিন্দা জানিয়ে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এই বিক্ষোভ একটি বিদ্রোহের সমতুল্য। এখনই ট্রাম্পের অবসান হওয়া উচিত। এই সময় আমাদের গণতন্ত্র এক নজিরবিহীন আক্রমণের মুখে।

গতকাল বুধবার (৬ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কংগ্রেস আইনসভা বা ক্যাপিটল ভবনে হামলা চালিয়েছে ট্রাম্পপন্থী সমর্থেরা। ক্যাপিটল ভবনের ভিতরে সংঘর্ষে গুলিতে এক নারী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। এই ঘটনায় সমালোচনার ঝড় তুলেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের নেতারা।

পার্লামেন্ট ভবনে ট্রাম্প সমর্থকদের তাণ্ডবের ঘটনায় জো বাইডেন বলেন, তাদের তৎপরতা আসলে রাষ্ট্রদ্রোহের শামিল।

তিনি বলেন, আমি ডোনাল্ড ট্রাম্পকে বলবো, শপথ গ্রহণের জন্য আপনি এখন জাতীয় টেলিভিশনে যান, সংবিধান রক্ষা করুন এবং এই অবরোধের অবসান দাবি করুন।

জো বাইডেন বলেন, পার্লামেন্ট ভবনে তাণ্ডব, জানালা ভাঙচুর, যুক্তরাষ্ট্রের সিনেটে হামলা, প্রতিনিধি পরিষদে যথাযথভাবে নির্বাচিত কর্মকর্তাদের নিরাপত্তার হুমকি। এগুলো আসলে প্রতিবাদ নয়, এটা একটা বিদ্রোহ।

সংঘর্ষের কারণে ওয়াশিংটন ডিসির মেয়র সংন্ধ্যা ৬ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত কারফিউ জারির নির্দেশ দিয়েছেন।

হোয়াইট হাউজ এবং পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে, ওয়াশিংটনে এবং এর আশেপাশের রাজ্যে জাতীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দুই হাজার ৭০০ এর বেশি নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়েছে।

আন্দোলনকে উস্কে দেয়ার অভিযোগে ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, টুইটার ও ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয়েছে।

 

 

চিত্রদেশ//এলএইচ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
07 January 2021

যুক্তরাষ্ট্রের গণতন্ত্রে নজিরবিহীন আক্রমণ: বাইডেন

chitrodesh.com