চিত্রদেশ

মোবাইল ব্যবহার বন্ধ করে দিয়েছেন আমির খান

বিনোদন ডেস্ক:

বলিউড অন্যতম জনপ্রিয় অভিনেতা আমির খান। অধ্যাবসায় এবং পরিশ্রম দিয়ে নিজ নামকেই একটি বিশেষণে পরিণত করেছেন তিনি। ক্যরিয়ারের শুরু থেকেই খুঁতখুঁতে আমির।

গত বছরেই শুরু করেছেন তার নতুন সিনেম ‘লাল সিং চাড্ডা’-এর শুটিং কার্যক্রম। করোনার কারণে দীর্ঘদিন কাজ বন্ধ থাকলেও,গত বছরের শেষ দিকে তুরস্ক দিয়ে সিনেমাটি আবারো ফেরে শুটিং স্পটে। তবে এবারের খবর কিছুটা ভিন্ন।

‘লাল সিং চাড্ডা’-এর অবমুক্তি হওয়া অব্দি নিজের মোবাইল ফোন বন্ধ রাখার কথা শোনা যাচ্ছে আমিরের।

সম্প্রতি ফিল্মফেয়ার তাদের এক প্রতিবেদনে প্রকাশ করেছে, ভারতের বেশ কিছু সংবাদ মাধ্যমের প্রকাশিত তথ্য অনুযায়ী-আমির নতুন সিনেমা মুক্তির আগ পর্যন্ত মোবাইল ফোন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। মূলত সিনেমার সময় অন্য কোনো চিন্তা নিজের মাঝে না ঢুকতে দেওয়ার প্রবণতা থেকেই আমিরের এই সিদ্ধান্ত।

কাজের সময় মোবাইল অন রাখাকে বরাবরই বিরক্তির চোখে দেখে আসছেন আমির। তাই মিস্টার পারফেক্ট খ্যাত এই অভিনেতা ‘লাল সিং চাড্ডা’ মুক্তির আগে পর্যন্ত এই সিদ্ধান্তে উপনীত থাকবেন বলে ধারণা করা যাচ্ছে।

প্রসঙ্গত, গত বছরের বড় দিনে মুক্তি পাওয়ার কথা ছিল ‘লাল সিং চাড্ডা’ সিনেমাটি। তবে করোনার কারণে দীর্ঘদিন শুটিং বন্ধ থাকলে গত বছরের মাঝে সিনেমাটিই শেষ করা সম্ভব হয়নি।

এ সিনেমাতে আমিরের বিপরীতে অভিনয় করছেন কারিনা কাপুর। সিনেমার একটি অতিথি চরিত্রে দেখা মিলবে বলিউড বাদশাহ শাহরুখের। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের বড় দিনে মুক্তি পাবে সিনেমাটি।

চিত্রদেশ//এইচ//

 

 

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
04 February 2021

মোবাইল ব্যবহার বন্ধ করে দিয়েছেন আমির খান

chitrodesh.com