চিত্রদেশ

আসিফের বিরুদ্ধে কণ্ঠশিল্পী মুন্নি’র মামলা

স্টাফ রিপোর্টার:
বাংলা গানের যুবরাজ আসিফ আকবরের বিরুদ্ধে এবার অভিযোগ এনে রাজধানীর হাতিরঝিল থানায় মানহানির মামলা করেছেন আরেক কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নি।

জানা যায়, গত বৃহস্পতিবার সাইবার ক্রাইম অফিসে অভিযোগ জানাতে গেলে মুন্নিকে পাঠানো হয় হাতিরঝিল থানায়। সেখানে লিখিত অভিযোগ দায়ের করেন এই গায়িকা। অভিযোগের প্রেক্ষিতে নেওয়া হয়েছে মামলা।

দিনাত জাহান মুন্নি গণমাধ্যমকে বলেন, ‌‘মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে যায় তখনই সে মামলা করতে বাধ্য হয়। কয়েক দিন ধরে আমাকে নিয়ে ফেসবুকে ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন আসিফ। সেখানে তার ভক্তরা আমাকে নিয়ে বাজে মন্তব্য করেই যাচ্ছেন। আসিফকে সাইবার ক্রাইম ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা সতর্ক করেছেন। অবশেষে বাধ্য হয়ে মামলা করেছি।’

এ প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘কোনো ভয়ভীতি দেখিয়ে আমাকে থামানো যাবে না। তা ছাড়া মুন্নিকে নিয়ে সরাসরি কোনো স্ট্যাটাস দিইনি আমি। তিনি কেন নিজেকে জড়িয়ে নিলেন? জেল খাটার অভিজ্ঞতা আমার আছে। তবে বিশ্বাসঘাতকদের চেহারা কেমন হয় মানুষকে সেটা দেখাতে চাই।’

গতবারের মতো একচেটিয়া সুযোগ আর কেউ পাবে না বলেও মন্তব্য করেন এই গায়ক।

এর আগে ২০১৮ সালের ৪ জুনে গীতিকার-সুরকার শফিক তুহিনের করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের মামলায় গ্রেফতার হন আসিফ আকবর। তবে পাঁচ দিন পর কারাগার থেকে মুক্ত হন তিনি। সেই মামলাটি এখনো চলছে।

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
04 July 2020

আসিফের বিরুদ্ধে কণ্ঠশিল্পী মুন্নি’র মামলা

chitrodesh.com