গল্প-কবিতাপ্রধান সংবাদ

মেহেববু হকের কবিতা ‘তুমি মনে রেখো’

তুমি মনে রেখো-

আমি চিরদিন তোমায় ভালোবেসে
ছিলাম চাতক পাখি হয়ে
সাত আসমান ও জমিনের ঐশী বলয় ছুঁয়ে
ক্লান্ত পথিকের ন্যায় বহুকাল কুসুমাস্তির্ণ পথ চলে
আমি ভালোছিলাম তোমায় চিরজনমের সাথি হয়ে।

তুমি মনে রেখো-

আমি ভালোছিলাম পূর্ণতার সাক্ষী হয়ে
স্নিগ্ধ রাতে আকাশে জোছনার চাঁদ হয়ে
হিজলের বনে কোকিলের কুহুকুহু তানে
আমিই ধৈর্য ধরেছিলাম, তোমার নিঃসঙ্গতার সাথি হয়ে।

তুমি মনে রেখো-

আমি সুখী ছিলাম গোলাপের গন্ধ হয়ে
শিশিরভেজা পথে শুভ্রতার চিরচেনা স্পর্শ হয়ে
রজনিগন্ধার সুঘ্রাণে প্রতীক্ষার অনন্ত যৌবনে
আমি তোমারই হাত ধরেছিলাম শুভেচ্ছার প্রতীক হয়ে।

তুমি মনে রেখো-

আমি স্বপ্ন দেখেছিলাম মহাকালের সন্ধিক্ষণে
শান্ত মনে চিন্তার অবগাহনে প্রতিটি ক্ষণে
আলাস্কা হতে সাইবেরিয়া দীর্ঘ ভ্রমণ শেষে
আমি শপথ নিয়েছিলাম তোমারই মহাকাব্যের সাক্ষী হয়ে।

কবি: মো:মেহেবুব হক

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
22 September 2025

মেহেববু হকের কবিতা 'তুমি মনে রেখো'

chitrodesh.com