প্রধান সংবাদ

মিরপুরে একটি ভবন লকডাউন, ঘিরে রেখেছে পুলিশ

স্টাফ রিপোর্টার:
শনিবার (২১ মার্চ) বিকেল পৌন ৪টায় বিষয়টি নিশ্চিত করেন পুলিশের মিরপুর বিভাগের ডিসি মোস্তাক আহমেদ।

তিনি বলেন, মিরপুরের একটি ভবনে একটি পরিবারকে হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক পালনের নির্দেশনা দিয়েছে আইইডিসিআর। সেজন্য ভবনটি নজরদারিতে রাখা হয়েছে। ওই ভবন থেকে যেন কেউ বের হতে না পারেন। ওই ভবনে প্রবেশ সংরক্ষিত ও এলাকায় চলাচল সীমিত করা হয়েছে।

একটি সূত্র জানায়, ওই ভবনে একজন করোনাভাইরাস পজিটিভ ব্যক্তি ছিলেন। এমন তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর ও আইইডিসিআর। সতর্কতার জন্য আক্রান্ত ওই রোগীর সঙ্গে সম্ভাব্য চলাফেরা ও মেলামেশা করা ভবনের অন্যদের হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

 

চিত্রদেশ//এফ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
21 March 2020

মিরপুরে একটি ভবন লকডাউন, ঘিরে রেখেছে পুলিশ

chitrodesh.com