খেলাধুলাপ্রধান সংবাদ

মেসি ও আর্জেন্টিনার বিরুদ্ধে প্রতারণা মামলা

স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপের উন্মাদনা শুরুর আগেই বড় ধরনের আইনি ধাক্কা খেল আর্জেন্টিনা ফুটবল দল। ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে একটি প্রীতি ম্যাচে চুক্তিবদ্ধ থেকেও মাঠে না নামায় লিওনেল মেসি ও আর্জেন্টিনার বিরুদ্ধে প্রতারণার মামলা করেছে ফ্লোরিডাভিত্তিক ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ‘ভিআইডি’।

মার্কিন সংবাদমাধ্যম টিএমজেড জানিয়েছে, মেসি ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) বিরুদ্ধে এই মামলা করেছে ‘ভিআইডি’।

মামলার নথিতে বলা হয়েছে, চুক্তি অনুযায়ী ওই ম্যাচে মেসির অন্তত ৩০ মিনিট খেলার কথা ছিল। কিন্তু ‘এলএমটেন’ পুরো ম্যাচ গ্যালারিতে বসেই কাটিয়ে দেন। আয়োজকদের দাবি, মেসির অনুপস্থিতির কারণে ভেন্যু পরিবর্তন করতে হয় এবং টিকিটের চাহিদা কমে যাওয়ায় তাদের প্রায় ১ মিলিয়ন ডলার লোকসান হয়েছে।

এছাড়াও, সবচেয়ে বড় বিতর্কের সৃষ্টি হয়েছে মেসির ফিটনেস নিয়ে। ভেনেজুয়েলার বিপক্ষে না খেললেও তার ঠিক পরের দিনই ইন্টার মায়ামির হয়ে আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামেন তিনি।

মাঠের বাইরে এই আইনি লড়াই চললেও ইন্টার মিয়ামির জার্সিতে মেসির গোলবন্যা অবশ্য থামছে না। ৯৬ ম্যাচে ৮৩ গোল করে দলকে একের পর এক শিরোপা জিতিয়ে চলেছেন তিনি। তবে আদালতের এই মামলা আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতিতে কোনো মানসিক চাপ তৈরি করে কিনা, এখন সেটাই দেখার বিষয়।

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
16 April 2026

মেসি ও আর্জেন্টিনার বিরুদ্ধে প্রতারণা মামলা

chitrodesh.com