প্রধান সংবাদ

মেট্রোরেলে ইফতারে খাবার গ্রহণে বিধিনিষেধ

নিজস্ব প্রতিবেদক
বছর ঘুরে আবারও ফিরে এসেছে পবিত্র মাহে রমজান। খাদ্যদ্রব্য পরিবহনের অনুমতি না থাকায় রমজানে ইফতারের সময় মেট্রোরেলে থাকলে উপায় কী হবে, তা জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

ডিএমটিসিএলের নির্দেশনা মতে, ইফতারের সময় ট্রেনে ও স্টেশন প্লাজায় পানি পান করা যাবে। তবে অন্য কোনো খাবার বহন করা যাবে না।

রোববার (১০ মার্চ) বিকেলে রাজধানীর ইস্কাটনে ডিএমটিসিএলের সভা কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই নির্দেশনার কথা জানান ডিএমটিসিএলর ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক।

তিনি বলেন, ইফতারের সময়ের আগে-পরে ২৫০ এমএল বোতল বহন করা যাবে। যেখানে-সেখানে পানির বোতল ফেলা যাবে না। বোতল বিনে ফেলতে হবে। তবে কোনো অবস্থাতেই কনকোর্স প্লাজা, প্লাটফর্ম ও মেট্রোরেলের ভেতরে খাবার গ্রহণ করা যাবে না।

এদিকে পবিত্র এই মাসের ১৫ দিন মেট্রোরেল চলাচলে সময়ের কোনো পরিবর্তন না হলেও ১৬ রমজান থেকে ট্রেন চলাচলের সময় উভয় প্রান্ত থেকে এক ঘণ্টা করে বাড়বে।

সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক বলেন, শেষ ১৫ দিন ট্রেন চলাচলের সময় উভয় দিকে এক ঘণ্টা করে বাড়বে। মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে এবং উত্তরা থেকে সর্বশেষ ট্রেন রাত ৯টায় ছাড়বে।

//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
10 March 2024

মেট্রোরেলে ইফতারে খাবার গ্রহণে বিধিনিষেধ

chitrodesh.com