সংগঠন সংবাদ

মনোমেলাকে এমটিবি ফাউন্ডেশনের চেক হস্তান্তর

স্টাফ রিপোর্টার:
এমটিবি ফাউন্ডেশন মনোমেলা ফাউন্ডেশনকে তাদের জনহিতকর কার্যক্রমসমূহ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেছে। তাদের কার্যক্রমগুলো হচ্ছে শিক্ষার্থীদের জন্য স্কুল পরবর্তী সময়ে ফ্রি শিক্ষা কার্যক্রম, ফ্রি হেলথ্ ক্যাম্পের মাধ্যমে মৌলিক স্বাস্থ্য সেবা প্রদান এবং চাষিদের জন্য জৈব কৃষি বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম।

এমটিবি’র প্রধান কার্যালয়, এমটিবি সেন্টার, গুলশান, ঢাকায় মনোমেলা ফাউন্ডেশনের ফাউন্ডার মো. আব্দুর রহিমের হাতে ৩ লক্ষ টাকার একটি চেক হস্তান্তর করেন এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহ্বুবুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন- মনোমেলা ফাউন্ডেশনের কো-ফাউন্ডার করভি মিজান এবং কো-অর্ডিনেটর সাজ্জাদুল ইসলাম চৌধুরী এবং এমটিবি’র গ্রুপ চিফ কমিউনিকেশন্স অফিসার আজম খান এবং ডেপুটি হেড অব কমিউনিকেশন্স সামিয়া চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

চিত্রদেশ//এস//

 

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
06 January 2020

মনোমেলাকে এমটিবি ফাউন্ডেশনের চেক হস্তান্তর

chitrodesh.com