প্রধান সংবাদ

ভ্যাকসিন নিয়ে কারো সঙ্গে বিশেষ সম্পর্কের দরকার নেই: কাদের

স্টাফ রিপোর্টার:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, করোনার ভ্যাকসিন নিয়ে কারো সঙ্গে বিশেষ কোনো সম্পর্কের দরকার নেই। জনগণকে বাঁচাতে হলে যেখান থেকে সম্ভব ভ্যাকসিন সংগ্রহ করবে সরকার।

ওবায়দুল কাদের বুধবার সকালে বনানী কবরস্থানে শহীদ শেখ জামালের ৬৮তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষে ও পরে দলের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

শেখ জামাল বঙ্গবন্ধু পরিবারের সাহস ও মেধার যে রাজনীতি তারই অনন্য দৃষ্টান্ত উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, জন্মদিনে শপথ হোক বাংলাদেশে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতির ট্রাজেডি থেকে জাতিকে মুক্তি দিতে হবে।

তিনি আরও বলেন, যে দলই করুক হত্যার রাজনীতি কারো কাম্য নয়।

যারা ১৯৭৫’র নির্মম হত্যাকাণ্ডের নেপথ্যে ছিলেন তারা রেহাই পায়নি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন,হত্যা হত্যাকেই ডেকে আনে। বঙ্গবন্ধুর এই নৃশংস হত্যাকাণ্ড না হলে আরও একটি খুনিদল জিয়াউর রহমানকে হত্যা করার সাহস পেত না।

চিত্রদেশ//এলএইচ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
28 April 2021

ভ্যাকসিন নিয়ে কারো সঙ্গে বিশেষ সম্পর্কের দরকার নেই: কাদের

chitrodesh.com