কর্পোরেট সংবাদ

ভাইব্রেন্টের বার্ষিক প্রতিনিধি সম্মেলন

স্টাফ রিপোর্টার:
ইউএস বাংলা ফুট ওয়্যারের ব্র্যান্ড ভাইব্রেন্টের বার্ষিক বিক্রয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার নতুন ঢাকা খ্যাত পূর্বাচল আমেরিকান সিটিতে এ সম্মেলনে সারা দেশের ভাইব্রেন্ট বিক্রয় প্রতিনিধিরা অংশগ্রহণ করে বলে জানিয়েছেন ইউএস-বাংলা গ্রুপের জনসংযোগ বিভাগের মহা-ব্যবস্থাপক কামরুল ইসলাম।

প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন ভাইব্রেন্টের হেড অব মার্কেটিং শেখ তানভীর তাপস, রিটেইল অপারেশন ম্যানেজার এস এম বেনজির সাকলাইনসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তিনি জানান, স্বল্প সময়ে ভাইব্রেন্টসামগ্রী সারাদেশে আধুনিক চিন্তা-চেতনার মানুষের কাছে প্রথম পছন্দ হিসেবে স্থান করে নিয়েছে। যাত্রা শুরুর পর থেকে ভাইব্রেন্ট শো-রুমগুলোতে গ্রাহকদের চাহিদা, রুচিশীলতা ও আয়ের সক্ষমতার কথা বিবেচনায় রেখে প্রায় ৮০০ আধুনিক ডিজাইনের জুতার কালেকশন রেখেছে। পণ্যের মান ও দামের প্রতি বিশেষভাবে লক্ষ্য রেখে গ্রাহকদের উন্নত সেবা প্রদান করার প্রতিজ্ঞা নিয়ে আত্মপ্রকাশ করেছে ভাইব্রেন্ট।

কামরুল ইসলাম আরও বলেন, সারাদেশে ১৮টি শো-রুম রয়েছে ভাইব্রেন্টের। স্বল্প সময়ের মধ্যে একটি ব্র্যান্ড হিসেবে পরিচিতি অর্জনে সক্ষম হয়েছে ভাইব্রেন্টসামগ্রী। প্রত্যেকটি ভাইব্রেন্টের শো-রুমে জুতা ছাড়াও লেদার সামগ্রী এবং পুরুষ গ্রাহকদের জন্য শার্ট ও টি-শার্টসহ অন্যান্য লাইফ স্টাইল সামগ্রী রয়েছে। কম মূল্যে আধুনিকতার ছোঁয়া দিতে ভাইব্রেন্টের পণ্যসামগ্রী দেশব্যাপী ছড়িয়ে দিতে প্রত্যেকটি জেলা শহরে ভাইব্রেন্টের শো-রুম বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

 

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
13 January 2020

ভাইব্রেন্টের বার্ষিক প্রতিনিধি সম্মেলন

chitrodesh.com