প্রধান সংবাদ

বিশ্বে করোনায় মৃত্যু ৪৯ লাখ ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক:

মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে প্রায় ৭ হাজার বেশি মানুষ মারা গেছেন। এই নিয়ে বিশ্বে করোনায় মৃত্যু ৪৯ লাখ ছাড়ালো। গত এক দিনে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখের বেশি মানুষের।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, শনিবার (১৬ অক্টোবর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৯ লাখ ৪ হাজার ৬৫০ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৪ কোটি ৮ লাখ ২৩ হাজার ৫৭৭ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২১ কোটি ৮০ লাখ ৭৬ হাজার ৮২৬ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ৯৫৮ জন। এর আগের দিন করোনায় মারা ৭ হাজার ৬৬৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৩৫ হাজার ৫৪৪ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় হয়েছে হয়েছে ৪ লাখ ৫১ হাজার ৬০০ জনের।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৫৭ লাখ ৩৮ হাজার ৫৮৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ৪৩ হাজার ৮৮০ জন মানুষ মারা গেছেন।

এছাড়া, ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৪০ লাখ ৫২ হাজার ৬৮৭ জনের। মারা গেছেন ৪ লাখ ৫২ হাজার ১০ জন।

বাংলাদেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭ হাজার ৭৪৬ জন। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬৪ হাজার ৮৮১ জন। আর সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৬ হাজার ৮৯১ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

চিত্রদেশ//এফটি//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
16 October 2021

বিশ্বে করোনায় মৃত্যু ৪৯ লাখ ছাড়ালো

chitrodesh.com