খেলাধুলাপ্রধান সংবাদ

বিপিএলের টিকিটের দাম কত?

স্পোর্টস ডেস্ক
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ মৌসুম শুরু হতে যাচ্ছে আগামী ২৬ ডিসেম্বর। তার আগে শনিবার সন্ধ্যায় বিপিএলের সিলেট পর্বের টিকিট বিক্রি শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রবিবার থেকে বিপিএলের সিলেট পর্বের টিকিট বিক্রি শুরু হচ্ছে। কাল বিকাল ৪টা থেকে টিকিট উন্মুক্ত হবে। এবার সব টিকিটই বিক্রি হবে অনলাইনে। মাঠে বা ভেন্যুতে থাকছে না কোনও টিকিট কাউন্টার ।

অনলাইনে টিকিট কেনা যাবে এই ওয়েবসাইটে www.gobcbticket.com.bd। কোন ক্যাটাগরির টিকিটের দাম কত, সেটাও জানিয়েছে বিসিবি।

এবার সর্বনিম্ন ২০০ টাকা খরচ করে একেক দিনের ম্যাচ দেখতে পারবেন দর্শকররা। লিগ পর্বের খেলায় এক টিকিটে দেখা যাবে দুটি ম্যাচ। সিলেট স্টেডিয়ামের শহীদ তুরাব স্ট্যান্ড ও গ্রিন গ্যালারির আসনের জন্য সবচেয়ে কম মূল্যের টিকিট থাকছে ২০০ টাকায়।

এছাড়া শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ২৫০ টাকা, ক্লাব হাউজের আপার জোন ৫০০ টাকা, ক্লাব হাউজের জিরো ওয়েস্ট জোনের টিকিট মূল্য ৬০০ টাকা ধরা হয়েছে।

এছাড়া গ্র্যান্ড স্ট্যান্ডের আপার ওয়েস্ট, আপার ইস্ট, লোয়ার ওয়েস্ট ও লোয়ার ইস্ট জোনের প্রতিটি টিকিটের মূল্য রাখা হয়েছে ২ হাজার টাকা করে।

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
21 December 2025

বিপিএলের টিকিটের দাম কত?

chitrodesh.com