প্রধান সংবাদ

বাংলাবাজার-শিমুলিয়ায় লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ

মাদারীপুর প্রতিনিধি:
কালবৈশাখী ঝড়ের কারণে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পিডবোট বন্ধ রয়েছে।

বুধবার (২০ এপ্রিল) সকালে বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোর থেকে বন্ধ রয়েছে।

বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চঘাট সূত্র থেকে জানা গেছে, আজ বুধবার ভোর থেকে আকাশ কালো হয়ে আসে। এর পর বাতাস শুরু হলে দুর্ঘটনা এড়াতে নৌরুটের সব লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে নৌযান চলাচল শুরু হবে।

বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, আজ বুধবার ভোর থেকে হঠাৎ করে কালবৈশাখী ঝড় শুরু হলে দুর্ঘটনা এড়াতে সব নৌযান বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে নৌযান চলাচল শুরু হবে।

চিত্রদেশ//এফটি//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
20 April 2022

বাংলাবাজার-শিমুলিয়ায় লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ

chitrodesh.com