প্রধান সংবাদ

বনানীর টিঅ্যান্ডটি বস্তিতে আগুন

স্টাফ রিপোর্টার:
রাজধানীর বনানীর টিএন্ডটি বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। তবে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. ফরহাদুল আলম শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে গণমাধ্যমকে আগুন নিয়ন্ত্রণের তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বনানীস্থ টিঅ্যান্ডটি কলোনি বস্তির আগুন ভোর ৫টায় নিয়ন্ত্রণে এসেছে। আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

এর আগে শনবিার (০৮ ফেব্রুয়ারি) ভোররাত ৪টায় এ আগুনের সূত্রপাত হলে খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট ছুটে যায়। পরবর্তীতে আরও ৪টি ইউনিট যুক্ত হয়। এরপর মোট ২২টি ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

 

চিত্রদেশ //এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
08 February 2020

বনানীর টিঅ্যান্ডটি বস্তিতে আগুন

chitrodesh.com