প্রধান সংবাদ

বনানীতে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

স্টাফ রিপোর্টার:
রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার একটি ছয়তলা ভবনের তিন তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

ফায়ার সার্ভিস অধিদফতরের ডিউটি অফিসার রোজিনা বেগম জানান, শনিবার (২১ আগস্ট) সকাল ৯টা ১০ মিনিটে বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার আনন্দ টিভির পাশের একটি ছয়তলা ভবনের তিন তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

 

ঘটনাস্থলে একে একে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট পাঠানো হয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী- আগুন নিয়ন্ত্রণে আসেনি, আগুন লাগার কারণও জানা যায়নি।

চিত্রদেশ//এফটি//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
21 August 2021

বনানীতে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

chitrodesh.com