প্রধান সংবাদরাজনীতি

ফের হাসপাতালে ভর্তি ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ফের হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। শ্বাসকষ্টের কারণে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসা নিচ্ছেন।

জানা গেছে, শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সম্পাদকমণ্ডলীর সভার মূলতবী বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

সে অনুযায়ী ওবায়দুল কাদের সকাল ১০টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে পৌঁছান। কার্যালয়ে প্রবেশের কিছু পরেই তিনি অসুস্থ বোধ করেন। তখনই চিকিৎসার জন্য তিনি বিএসএমএমইউয়ে চলে যান।

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ সাংবাদিকদের বলেন, ওবায়দুল কাদের হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তিনি বিএসএমএমইউয়ে চিকিৎসাধীন রয়েছেন। এ কারণে এখনকার মতো আওয়ামী লীগ সম্পাদকমণ্ডলীর সভা মূলতবী করা হয়েছে। বৈঠকের খবর পরবর্তীতে জানানো হবে।

এর আগে ২০১৯ সালের ৩ মার্চ ভোরে হঠাৎ শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দিলে ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়। পরে বিএসএমএমইউ’র ভিসি প্রণব কান্তি বড়ুয়া জানান, হাসপাতালের নিবিড় পরিচর্যা ওয়ার্ডে (আইসিসিইউ) ভর্তি করা হয়েছে সেতুমন্ত্রীকে।

প্রথমে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হলেও পরে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয় তাকে। পরে এনজিওগ্রাম করে ওবায়দুল কাদেরের হার্টে তিনটি ব্লক ধরা পড়ে।

অবস্থা কিছুটা স্থিতিশীল হলে ৪ মার্চ বিকেলে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে ওবায়দুল কাদের ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেন।

চিকিৎসা শেষে ২ মাস ১০ দিন পর ১৫ মে দেশে ফেরেন ক্ষমতাসীন দলের দ্বিতীয় শীর্ষ এ নেতা। পরবর্তীতে গত ১৪ জুলাই প্রথমবারের মতো ফলোআপ চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান কাদের।

 

চিত্রদেশ এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
31 January 2020

ফের হাসপাতালে ভর্তি ওবায়দুল কাদের

chitrodesh.com