শিক্ষা

প্রাথমিকের ক্লাস মূল্যায়ন পদ্ধতি ২০২২ সাল থেকে

স্টাফ রিপোর্টার:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে তৃতীয় শ্রেণির ক্লাস-পরীক্ষা মূল্যায়ন পদ্ধতি চালু হচ্ছে ২০২২ সাল থেকে।

২০২১ সাল থেকে এটি কার্যকর করার কথা থাকলেও করোনাভাইরাস পরিস্থিতির কারণে সেটি সম্ভব হচ্ছে না। ২০২২ সাল থেকে এই প্রক্রিয়া পুরোদমে কার্যকর হবে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ফসিউল্লাহ।

তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা তুলে দিয়ে ক্লাস মূল্যায়ন করে উত্তীর্ণ করার সিদ্ধান্ত হয়। এজন্য বিভিন্ন জেলার ১০০টি বিদ্যালয়ে এ পদ্ধতি চালুও করা হয়েছে। তবে ২০২১ সাল থেকে সারাদেশের সাড়ে ৬৫ হাজার বিদ্যালয়ে কার্যক্রম শুরুর সিদ্ধান্ত থাকলেও সেটি কার্যকর সম্ভব হচ্ছে না।

মূলত করোনাভাইরাস পরিস্থিতির কারণেই সেটি আগামী বছর থেকে কার্যকর করা সম্ভব হচ্ছে না বলে জানান তিনি।

এর আগে ২০২১ সালে নতুন পাঠ্যসূচি শুরু করার ঘোষণা দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। চলতি বছর পরীক্ষামূলকভাবে ১০০ স্কুলে তা চালুও করা হয়। তুন কারিকুলামে পাঠ্যবই তৈরি করার কথা থাকলেও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) তা তৈরি করতে পারছে না। এ কারণে আগামী বছর ক্লাস মূল্যায়ন পদ্ধতি বাস্তবায়ন করা সম্ভব নাও হতে পারে। তবে পরবর্তী বছর থেকে এটি কার্যকর হবে।

চিত্রদেশ //এল//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
07 September 2020

প্রাথমিকের ক্লাস মূল্যায়ন পদ্ধতি ২০২২ সাল থেকে

chitrodesh.com