প্রধান সংবাদরাজনীতিসারাদেশ

প্রতীক পেলেন চট্টগ্রামের ৬ মেয়রপ্রার্থী

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ছয় মেয়রপ্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন।

সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে তাদের প্রতীক বরাদ্দ দেন নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান।

আওয়ামী লীগের মেয়রপ্রার্থী রেজাউল করিম পেয়েছেন নৌকা প্রতীক। বিএনপির ডা. শাহাদাত পেয়েছেন ধানের শীষ। এ ছাড়া বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের এমএ মতিন পেয়েছেন মোমবাতি প্রতীক, ন্যাশনাল পিপলস পার্টির আবুল মনজুর পেয়েছেন আম প্রতীক, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ওয়াহেদ মুরাদ চেয়ার প্রতীক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের জান্নাতুল ইসলাম পেয়েছেন হাতপাখা প্রতীক।

মেয়রপ্রার্থীদের প্রতীক বরাদ্দের পর রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, আজ থেকে ভোটের যুদ্ধ মাঠে চলে যাচ্ছে। ভোট একটি উৎসব। কোনো প্রার্থীকে আচরণবিধির বাইরে যেতে দেয়া যাবে না। কেউ আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

 

চিত্রদেশ //এফ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
09 March 2020

প্রতীক পেলেন চট্টগ্রামের ৬ মেয়রপ্রার্থী

chitrodesh.com