প্রধান সংবাদ

পাটুরিয়া ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ

মানিকগঞ্জ প্রতিনিধি:
পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের পাটুরিয়া প্রান্তে যাত্রী ও যানবাহনের কিছুটা চাপ রয়েছে। ঢাকা থেকে যাত্রীরা যেমন দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে যাচ্ছেন, তেমনি ঢাকামুখী যাত্রীদের চাপও রয়েছে।

বিশেষ করে পশুবাহী ট্রাক রাজবাড়ির দৌলতদিয়া ঘাট হয়ে ঢাকা অভিমুখে যাচ্ছে। একারণে দৌলতদিয়া ঘাটে পশুবাহী গাড়ির দীর্ঘ লাইন রয়েছে।

বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. জিল্লুর রহমান বলেন, ১৫ ফেরি সচল থাকায় ফেরি চলাচলে কোনো সমস্যা হচ্ছে না।

চিত্রদেশ//এফটি//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
16 July 2021

পাটুরিয়া ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ

chitrodesh.com