অপরাধ ও আইন

পরীমনির মামলায় নাসিরসহ ৩ জনের বিরুদ্ধে চার্জশিট

স্টাফ রিপোর্টার:
ঢাকা বোট ক্লাবে আলোচিত নায়িকা পরীমনিকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। সোমবার ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে এ চার্জশিট দাখিল করা হয়। উত্তরা ক্লাবের সাবেক সভাপতি নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি ও শহিদুল আলমের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। এদের মধ্যে পরীমনির মামলায় নাসির ও অমি জামিনে রয়েছেন। শহিদুল আলম পলাতক।
তুরাগ তীরে ঢাকা বোট ক্লাবে গত ৮ই জুন পরীমনি হেনস্তা হওয়ার অভিযোগ তোলার পর তোলপাড় তৈরি হয়। এই ঘটনায় দায়ের করা মামলায় পরীমনি অভিযোগ করেন, ওই রাতে ঢাকা বোট ক্লাবে তাকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টা করা হয়। অভিযোগ নাসিরউদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির বিরুদ্ধে।

 

চিত্রদেশ//এফটি//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
07 September 2021

পরীমনির মামলায় নাসিরসহ ৩ জনের বিরুদ্ধে চার্জশিট

chitrodesh.com