প্রধান সংবাদসারাদেশ

পদ্মায় ধরা পড়ল ৪৩ কেজির বাগাড়

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বয়ে যাওয়া পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ৪৩ কেজি ওজনের একটি বাগাড় মাছ।

মাছটি ১৩০০ টাকা কেজি দরে মাছটি ঢাকায় ৫৫ হাজার ৯০০ টাকায় বিক্রি করা হয়েছে বলে জানা গেছে।

সোমবার ভোরে দৌলতদিয়া পদ্মা নদীর কবিবপুরচর এলাকার আনন্দ হালদারের জালে মাছটি ধরা পড়ে।

জানা যায়, ভোরে দৌলতদিয়া পদ্মা নদীর কবিবপুরচর এলাকার আনন্দ হালদারের জালে ৪৩ কেজি ওজনের বাগাড় মাছটি ধরা পড়ে। সকাল ৬টায় দৌলতদিয়ার দুলাল মণ্ডলের আড়তে মাছটি ওঠে।

পরে শাকিল সোহান মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী শাজাহান শেখ ও শেখ নুরু মাছটি ১১৪০ টাকা কেজি দরে ৪৯ হাজার ২০ টাকা দিয়ে ক্রয় করেন।

মাছ ব্যবসায়ী শাজাহান শেখ ও শেখ নুরু বলেন, মাছটি ১১৪০ টাকা কেজি দরে ৪৯ হাজার ২০ টাকা দিয়ে কিনেছিলাম।

পরে ঢাকায় ১৩০০ টাকা কেজি দরে ৫৫ হাজার ৯০০ টাকায় বিক্রি করা হয় মাছটি।

চিত্রদেশ //এল//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
07 September 2020

পদ্মায় ধরা পড়ল ৪৩ কেজির বাগাড়

chitrodesh.com