অপরাধ ও আইনপ্রধান সংবাদ

নাসির-অমি ৭ দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার:
অভিনেত্রী পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হওয়া আসামি নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিকে মাদক মামলায় ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি এ আদেশ দেন।

এছাড়া ৩ নারী লিপি আক্তার, সুমি আক্তার ও নাজমা আমিন স্নিগ্ধার ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এর আগে নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ ৫ জনকে মাদকের মামলায় আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে গোয়েন্দা পুলিশ।

প্রসঙ্গত, রোববার রাত ৮টায় পরীমনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে ‘ধর্ষণ ও হত্যাচেষ্টার’ অভিযোগ তুলে স্ট্যাটাস দেন। পরে ওইদিন রাতেই বনানীর বাসায় সাংবাদিকদের কাছে ‘নির্যাতনকারীদের’ নাম-পরিচয় প্রকাশ করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ৯ জুন রাত ১২টায় আমাকে বিরুলিয়ায় নাসির উদ্দিন মাহমুদের কাছে নিয়ে যায় অমি। ওই সময় নাসির নিজেকে ঢাকা বোট ক্লাবের সভাপতি হিসেবে পরিচয় দেন। সেখানে নাসির আমাকে মদ খেতে অফার করেন। আমি রাজি না হলে আমাকে জোর করে মদ খাওয়ানোর চেষ্টা করেন। একপর্যায়ে আমাকে চড়-থাপ্পড় মারেন। তারপর আমাকে নির্যাতন ও হত্যার চেষ্টা করেন। অমিও এ ঘটনার সঙ্গে জড়িত।

পরদিন সোমবার সকালে সাভার মডেল থানায় একটি মামলা করেন ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেত্রী। এতে নাসির উদ্দিন ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে আরো ৪ জনকে অজ্ঞাত আসামি করা হয়। এরপর ওইদিন বিকলেই রাজধানীর উত্তরা এলাকায় এক হাজার পিস ইয়াবা, বিদেশি মদসহ ৫ আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে রাজধানীর বিমানবন্দর থানায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে গোয়েন্দা (ডিবি) পুলিশ

এদিকে পরীমনির করা মামলাটি তদন্ত করে আগামী ৮ জুলাই প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত।

চিত্রদেশ//এফটি//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
15 June 2021

নাসির-অমি ৭ দিনের রিমান্ডে

chitrodesh.com