প্রধান সংবাদ

ধানমন্ডিতে ভোট দিলেন তাপস

স্টাফ রিপোর্টার:
ভোট দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটিতে আওয়ামী লীগ মনোনীত নৌকার মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর ধানমন্ডির ৭/এ তে ড. মালিকা বিশ্ববিদ্যালয় কলেজে কেন্দ্রে ভোট দেন তিনি।

এর আগে তাপসকে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

ভোট দিতে শনিবার সকাল আটটায় সিটি কলেজ কেন্দ্রে যান সরকার প্রধান। এরপর সাংবাদিকদের সামনে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ঢাকা সিটিতে আমাদের দুইজন প্রাথী। আমি অবশ্য ভোটার হচ্ছি ফজলে নূর তাপসের। তাপসকে আমি ভোট দিলাম। আর উত্তরে আতিক আমাদের প্রার্থী। আমি আশা করি সেও জয়যুক্ত হবে।’

শনিবার সকাল আটটায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচন শুরু হয়। ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এ ভোটগ্রহণ হচ্ছে।

 

চিত্রদেশ//এইচ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
01 February 2020

ধানমন্ডিতে ভোট দিলেন তাপস

chitrodesh.com