প্রধান সংবাদ

দেশে করোনায় আরও ৩৯ প্রাণহানি

স্টাফ রিপোর্টার:
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ সর্বমোট তিন হাজার ৩০৬ জন মারা গেছেন।

বৃহস্পতিবার দুপুরে কোভিড-১৯ রোগ নিয়ে স্বাস্থ্য অধিদফতরের এক অনলাইন ব্রিফিংয়ে এমন তথ্য জানা গেছে।

বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১৮৯টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১২ হাজার ৭০৮টি পিসিআর পরীক্ষা করা হয়। এ পর্যন্ত ১২ লাখ ২৫ হাজার ১২৪টি পিসিআর পরীক্ষা করা হয়। তার মধ্যে দুই লাখ ৪৯ হাজার ৬৫১টি করোনা পজিটিভ এসেছে।

‘আর গত একদিনে করোনা পজিটিভ এসেছে দুই হাজার ৯৭৭ জনের। একদিনে শনাক্তের হার দাঁড়িয়েছে ২৩ দশমিক ৪৩ শতাংশ। আর এ পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ৩৮ শতাংশ।’

স্বাস্থ্য অধিদফতর জানায়, এসময়ে দুই হাজার ৭৪ জন কোভিড-১৯ রোগ থেকে সেরে উঠেছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ৪৩ হাজার ৮২৪ জন। শনাক্ত বিবেচরনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৬১ শতাংশ। ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ৩২ জন, আর নারী সাতজন।

চিত্রদেশ//এফ//

 

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
06 August 2020

দেশে করোনায় আরও ৩৯ প্রাণহানি

chitrodesh.com