অর্থ-বাণিজ্যপ্রধান সংবাদ

দাম বেড়েছে সবজির

স্টাফ রিপোর্টার:
বাজারে মুলা ছাড়া প্রতিটি সবজির দাম বেড়েছে কেজিতে পাঁচ থেকে ২০ টাকা পর্যন্ত। সবজির সঙ্গে বেড়েছে সবধরনের শাকের দাম। শাক-সবজির দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে কাঁচা মরিচের দাম।

শুক্রবার (৩ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজার (খুচরা বাজার), মগবাজার, রামপুরা, মালিবাগ, মালিবাগ রেলগেট, খিলগাঁও, মতিঝিল টিঅ্যান্ডটি বাজার, ফকিরাপুল কাঁচা বাজার ঘুরে এসব চিত্র উঠে এসেছে।

সপ্তাহের ব্যবধানে এসব বাজারে কেজিপ্রতি ২০ টাকা পর্যন্ত বেড়ে গাজর বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকা, টমেটো ৬০ থেকে ৭০ টাকা, টমেটো (আধা কাঁচা) ৪০ থেকে ৫০ টাকা, শসা ৫০ থেকে ৭০ টাকা, ক্ষিরা ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে।

সবজিভেদে কেজিপ্রতি ১০ টাকা থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়ে শিম (কালো) বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকা, শিম (সাদা) ৩৫ থেকে ৪০ টাকা, বেগুন ৪০ থেকে ৮০ টাকা, নতুন আলু ৩৫ থেকে ৪০ টাকা, পটল ৪০ থেকে ৫০ টাকা, ঝিঙা ৫০ থেকে ৬০ টাকা, করলা ৪০ থেকে ৬০ টাকা, উস্তা ৫০ থেকে ৮০ টাকা, ঢেঁড়স ৪০ থেকে ৬০ টাকা, পেঁপে ২৫ থেকে ৩৫ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।

তবে অপরিবর্তিত আছে কাঁচা মরিচের দাম। কাঁচা মরিচ বাজারভেদে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০ টাকা কেজি দরে।

বিভিন্ন ধরনের শাক। ছবি: বাংলানিউজএছাড়া পাঁচ থেকে ১০ টাকা বেড়ে আকারভেদে প্রতিপিস বাঁধাকপি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা, ফুলকপি ২৫ থেকে ৩৫ টাকা, লাউ ৪০ থেকে ৬০ টাকায়।

এসব বাজারে দাম বেড়ে আটিপ্রতি (মোড়া) কচুশাক পাঁচ থেকে সাত টাকা, লালশাক ১০ টাকা, মুলারশাক ১০ টাকা, পালংশাক ১০ থেকে ১৫ টাকা, পুঁইশাক ১৫ থেকে ২০ টাকা, লাউশাক ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।

হাসান বাবুল নামে মালিবাগ বাজারের এক ক্রেতা  বলেন, বাজারে একটা পণ্যের দাম কমছেতো দুইদিন না যেতে আবার বেড়ে যায়। সবধরনের সবজির দাম কমেছিল, আবার আজ বাড়তি। আসলে আমাদের বলার কিছু নেই, আমরা ব্যবসায়ীদের কাছে জিম্মি।

এ বাজারে সবজি বিক্রেতা শফিকুল ইসলাম বলেন, সবজির বাজার সবসময় উঠা-নামা করে। কাঁচামালের বাজার এক থাকে না। আজ বাজারে মালামাল কম এসেছে তাই দাম বেড়েছে।

 

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
03 January 2020

দাম বেড়েছে সবজির

chitrodesh.com