প্রধান সংবাদ

তৃষার সঙ্গে থালাপতি বিজয়ের পরকীয়ার গুঞ্জন!

বিনোদন ডেস্ক
দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের ২৭ বছরের সাজানো সংসারে কি তবে সত্যিই বিচ্ছেদের সুর? দীর্ঘদিনের স্ত্রী সঙ্গীতা সোরনালিগমের সঙ্গে তার দূরত্ব এখন টক অব দ্য টাউন। তবে বিচ্ছেদের গুঞ্জনের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে অভিনেত্রী তৃষা কৃষ্ণনের সঙ্গে বিজয়ের ঘনিষ্ঠতা। সম্প্রতি চেন্নাইয়ের এক বিয়েবাড়িতে এই জুটিকে একসঙ্গে দেখার পর ভক্তদের মনে প্রশ্ন উঠেছে তবে কি পরকীয়াতেই সিলমোহর দিলেন এই দুই তারকা?

সম্প্রতি চেন্নাইয়ে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেন বিজয় ও তৃষা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিজয় গাড়ি থেকে ফুলের তোড়া হাতে নামছেন আর তার ঠিক পেছনেই হেঁটে আসছেন তৃষা। জনসমক্ষে এভাবে তাদের উপস্থিতি যেন আগুনের মতো ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের একাংশ তো সরাসরি প্রশ্ন তুলেছেন তাদের নৈতিকতা নিয়ে। অনেকে বলছেন, তবে কি স্ত্রী সঙ্গীতার সঙ্গে বিচ্ছেদ এখন কেবল সময়ের ব্যাপার?
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী, বিজয়ের স্ত্রী সঙ্গীতা সোরনালিগম ইতোমধ্যেই পারিবারিক আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। ১৯৯৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতির ঘরে রয়েছে দুই সন্তান। দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবনের এমন পরিণতি দেখে হতাশ বিজয়ের ভক্তরা।

এই বিতর্কের মধ্যেই নতুন মাত্রা যোগ করেছেন বিজয়ের দেহরক্ষী অরুণ সুরেশ। বিয়েবাড়িতে বিজয়-তৃষা পৌঁছানোর ঠিক আগেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেন। সেখানে লেখা ছিল, ‘সব গুঞ্জনকে সরিয়ে এবার উঠে দাঁড়ানোর সময় এসেছে।’ যদিও পোস্টটি কিছুক্ষণ পরই তিনি মুছে ফেলেন, তবে ততক্ষণে তা নিয়ে শুরু হয়েছে নতুন ধোঁয়াশা।

বিজয় ও তৃষার রসায়ন নতুন কিছু নয়। ২০০৪ সালে ‘গিল্লি’ সিনেমার মাধ্যমে এই জুটির জয়যাত্রা শুরু। এরপর টানা কয়েকটি সফল সিনেমা উপহার দিলেও ২০০৮ সালের পর দীর্ঘ ১৪ বছর তাদের একসঙ্গে দেখা যায়নি। গুঞ্জন রয়েছে, সে সময় তাদের সম্পর্ক নিয়ে বিজয়ের পরিবারে অশান্তি চরমে পৌঁছলে তৃষার সঙ্গে কাজ না করার শর্ত জুড়ে দেওয়া হয়েছিল।

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
07 March 2026

তৃষার সঙ্গে থালাপতি বিজয়ের পরকীয়ার গুঞ্জন!

chitrodesh.com