প্রধান সংবাদ

তিন দিনের সফরে ঢাকায় ভারতীয় বিমানবাহিনী প্রধান

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ বিমানবাহিনী প্রধানের আমন্ত্রণে ভারতীয় বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভদৌরিয়া তিন দিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন।

শনিবার ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয় বিকেল ৪ টায় তিনি হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

এ বিষয়ে ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতীয় বিমানবাহিনীর প্রধান যশোরে অবস্থিত বাংলাদেশ বিমানবাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি প্যারেড-২০২১ উপলক্ষে কমিশন প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছেন। এ প্রথমবারের মতো বাংলাদেশ বিমানবাহিনী একাডেমিতে কোনো ভারতীয় বিমানবাহিনী প্রধান প্যারেড পর্যালোচনা করার অনন্য সম্মান অর্জন করবেন, যা দুই বিমানবাহিনীর পারস্পরিক দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধতা ও বিশ্বাসের প্রতিফলন।

ভারতীয় বিমানবাহিনী প্রধান বাংলাদেশ সশস্ত্রবাহিনী এবং বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এছাড়াও ভারতীয় বিমানবাহিনী প্রধান বাংলাদেশের প্রধান বিএএফ বিমান ঘাঁটিগুলোও পরিদর্শন করবেন। তিনি ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি ও শ্রদ্ধা জানাবেন।

দুই দেশের সশস্ত্রবাহিনীর মধ্যে ভারতীয় বিমানবাহিনী প্রধানের সফরে বিদ্যমান ঘনিষ্ঠ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরো জোরদার করা হবে বলে আশা করা হচ্ছে। এফজেড

চিত্রদেশ//এফটি//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
26 June 2021

তিন দিনের সফরে ঢাকায় ভারতীয় বিমানবাহিনী প্রধান

chitrodesh.com