প্রধান সংবাদরাজনীতি

করোনার দ্বিতীয় ডোজ টিকা নিলেন খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার:
বুধবার (১৮ আগস্ট) বিকেল সোয়া ৪টার পর রাজধানীর মহাখালীর শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে টিকার দ্বিতীয় ডোজ নেন তিনি।

চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, খালেদা জিয়াকে হাসপাতালের ভেতরে নেওয়া হয়নি। গাড়ির ভেতরেই তাকে টিকা দেওয়া হয়েছে।

তিনি বলেন, ৮ জুলাই ‘সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে করোনার টিকার জন্য রেজিস্ট্রেশন করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ১৯ জুলাই টিকার প্রথম ডোজ নেন তিনি। তাকে মডার্নার টিকা দেয়া হয়েছিল।

উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৭ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। সেখানে ৫৪ দিন চিকিৎসা শেষে গত ১৯ জুন রাতে গুলশানের বাসভবনে ফেরেন খালেদা জিয়া।

চিত্রদেশ//এফটি//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
18 August 2021

করোনার দ্বিতীয় ডোজ টিকা নিলেন খালেদা জিয়া

chitrodesh.com