প্রধান সংবাদ

ঢাকায় মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী,মোমেনের সঙ্গে বৈঠক আজ

স্টাফ রিপোর্টার:
মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লা শহিদ চার দিনের সফরে ঢাকায় এসেছেন। সোমবার (৮ ফেব্রুয়ারি) রাত ১১টায় তিনি ঢাকায় পৌঁছেছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের আমন্ত্রণে সফরে এসেছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সেখানে বলা হয়, বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমির সঙ্গে মালদ্বীপের ফরেন সার্ভিস ইনস্টিটিউটের একটি সমঝোতা স্মারকও সই হবে।

সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীর।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক কয়েক বছরে আরও শক্তিশালী হয়েছে। মালদ্বীপে আট হাজারের মতো প্রবাসী বাংলাদেশি কাজ করেন।

চিত্রদেশ//এইচ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
09 February 2021

ঢাকায় মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী,মোমেনের সঙ্গে বৈঠক আজ

chitrodesh.com