প্রধান সংবাদ

ঢাকায় হঠাৎ দুই বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে কে বা কারা কী উদ্দেশ্যে আগুন দিয়েছে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সোমবার (১০ নভেম্বর) ভোরের দিকে মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় দুটি বাসে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। পরে তাদের সদস্যদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ গণমাধ্যমকে বলেন, আজ ভোর ৫টা ৪০ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় ভিক্টর পরিবহনের দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। পরে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, তবে বাসে কীভাবে আগুন লেগেছে তা আমরা জানি না। ‌এখনও আমাদের কাছে এই বিষয়ে কোনো তথ্য আসেনি। এ ছাড়া কেউ হতাহত হয়েছে, এমন তথ্যও পাওয়া যায়নি।

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
10 November 2025

ঢাকায় হঠাৎ দুই বাসে আগুন

chitrodesh.com