প্রধান সংবাদস্বাস্থ্য কথা

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১১

স্টাফ রিপোর্টার: 
 দেশে গত ২৪ ঘণ্টায় একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ২১১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বুধবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২১১ জন। এর মধ্যে ঢাকাতে ১৬৩ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ভর্তি হয়েছেন ৪৮ জন।
এতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৯২৮ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৭৬৬ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ১৬২ জন রোগী ভর্তি রয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ অক্টোবর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা সর্বমোট ২০ হাজার ৭২৯ জন। একই সময়ে এদের মধ্য থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ হাজার ৭১৯ জন রোগী। এ পর্যন্ত ডেঙ্গুরোগে আক্রান্ত হয়ে ৮২ জনের মৃত্যু হয়েছে।
চিত্রদেশ//এফটি//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
13 October 2021

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১১

chitrodesh.com