প্রধান সংবাদ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার ছোট বোন শেখ রেহানাও সঙ্গে ছিলেন।

শুক্রবার সকাল ১০টা ১৫ মিনিটে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এ সময় সশস্ত্রবাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

এর আগে শুক্রবার সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া পৌঁছান। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতারা তাকে স্বাগত জানান। জানা গেছে, সকাল সোয়া ৭টায় গণভবন থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন তারা। সকাল ৭টা ৪২ মিনিটে প্রধানমন্ত্রীর গাড়িবহর পদ্মা সেতুতে টোল দিয়ে টোল প্লাজা অতিক্রম করে।

এরপর প্রধানমন্ত্রী দলীয় নেতা-কর্মীদের সঙ্গে ঘরোয়া সভায় অংশগ্রহণ করবেন। বিকেলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে স্বাগত জানানোর কথা রয়েছে তার। এরপর টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা করবেন প্রধানমন্ত্রী।

গত ২৫ জুন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বহুল প্রতীক্ষিত পদ্মা বহুমুখী সেতুটি যান চলাচলের জন্য খুলে দেয়ার পর প্রথম টোল দিয়ে সেতু পার হন তিনি।

তবে সেতু পেরিয়ে প্রথমবারের মতো শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় যান ৪ জুলাই। পদ্মা সেতু হয়ে তিনি সর্বশেষ টুঙ্গিপাড়ায় গিয়েছিলেন গত ১২ আগস্ট।

চিত্রদেশ//এফটি//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
07 October 2022

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

chitrodesh.com