প্রধান সংবাদবিনোদন

জিডি করেছেন বুবলী

নিজ্স্ব প্রতিবেদক
অরুচিকর, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচারের অভিযোগ এনেছেন ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী। দ্বারস্থ হয়েছেন আইনের। গত ২৪ এপ্রিল রাজধানীর ভাটারা থানায় করেছেন সাধারণ ডায়েরি (জিডি)।

গতকাল বুধবার সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির গুলশান বাড্ডা জোনের সহকারী কমিশনার (এসি) রাজন কুমার সাহা। তিনি বলেন, ‘এ বিষয়টি ডিএমপির সিটিটিসি বিভাগের সাইবার ইউনিট তদন্ত করছে।’

সাধারণ ডায়েরিতে বুবলী বলেছেন, ‘বেশ কিছুদিন যাবত কিছু ব্যক্তি, অনলাইন পোর্টাল ও টিভি চ্যানেল তাদের নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেলে আমার নামে বিভিন্ন অরুচিকর, মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করছে। এমন অবস্থায় বিষয়টি সাধারণ ডাইরিভুক্ত করে রাখা একান্ত প্রয়োজন বলে মনে করেছি।’

পুলিশ সূত্রে জানা গেছে, ‘প্রতিদিনের চিত্র’, ‘জমশেদ ভাই’, ‘মৌ সুলতানা’, ‘সনি কমিনিকেশ’, ‘এসকে উজ্জল’, সোনিয়া শিমু’, ‘ফেরদৌস কবির’, ‘আবুল হোসাইন তুফান, ‘শাহিনুর আক্তর’, ‘জাহিদুল ইসলাস আপন’সহ ১৫-২০টি ফেসবুক পেজ-ইউটিউব চ্যানেলের নাম উল্লেখ করেছেন বুবলী। তার অভিযোগের তালিকায় আছে দেশের ৪টি গণমাধ্যমেরও নাম।

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
09 May 2024

জিডি করেছেন বুবলী

chitrodesh.com