এনজিও কর্ণারপ্রধান সংবাদ

জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালন করল ‘রিক’

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় শোক দিবস উপলক্ষে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আজ শোকাবহ ১৫ই আগষ্ট। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস।
দিনটি উপলক্ষে বেসরকারি সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন এবং বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করেন।

জাতীয় শােক দিবস উপলক্ষে ‘রিক’ এর কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

পরে জাতীয় শােক দিবস উপলক্ষে ‘রিক’ এর কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

এছাড়াও রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) তার কর্ম এলাকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বৃক্ষ রোপণ, মিলাদ মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করেছেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংস্থার নির্বাহী পরিচালক আবুল হাসিব খান, উপ পরিচালক দীপক রঞ্জন চক্রবর্তী, সহকারী পরিচালক নজরুল ইসলাম এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ প্রমূখ।

//এলএইচ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
15 August 2023

জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালন করল 'রিক'

chitrodesh.com