প্রধান সংবাদসারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ১৭ বরযাত্রীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দক্ষিণ পাঁকা চরাঞ্চলে পদ্মা নদী পারাপারের সময় বরযাত্রীর নৌকায় বজ্রঘাতে ১৭ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নৌকায় করে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে বজ্রাঘাতে তাদের মৃত্যু হয়।

 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, বজ্রাঘাতে ১৭ জনের মৃত্যু হয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানন, নৌকাটি দক্ষিণ পাকা গ্রামের ঘাটে এসে পৌঁছার পরপরই বজ্রপাতের ঘটনা ঘটে। এতে নৌকাটি ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিকভাবে জানা গেছে মৃতের সংখ্যা ১৭ জন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

চিত্রদেশ//এফটি//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
04 August 2021

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ১৭ বরযাত্রীর মৃত্যু

chitrodesh.com