প্রধান সংবাদ

গাজার খুব কাছাকাছি চলে এসেছি: শহিদুল আলম

নিউজ ডেস্ক:

গাজার উদ্দেশে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশ নেওয়া বাংলাদেশি আলোকচিত্রী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম দুই দফায় ভিডিও বার্তা দিয়ে বলেছেন, গাজার খুব কাছাকাছি চলে এসেছি।

বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ১০টার দিকে দেওয়া দ্বিতীয় ভিডিওতে শহিদুল আলম জাহাজের ছাদ থেকে আশপাশের দৃশ্য তুলে ধরে ওই বার্তা দেন। ভিডিওতে তাকে হাসিমুখে সহযাত্রীদের সঙ্গে কথা বলতে দেখা যায়।

এর আগে, সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রথম ভিডিওটি তিনি জাহাজের কক্ষ থেকে দেন, যেখানে জানান উত্তাল সমুদ্রের কারণে তিনি কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন।

তিনি আরও জানান, অসুস্থতা নিয়ে উদ্বিগ্ন হওয়ায় অনেকে তার খোঁজ নিয়েছেন, তবে সবার আলাদা আলাদা উত্তর দিতে না পারায় দুঃখ প্রকাশ করেন।

ক্যাপশনে শহিদুল লেখেন, আজ বমি করে পড়ে গিয়েছিলাম, তবে গুরুতর কিছু হয়নি। জাহাজে ২০ জন ডাক্তার ও নার্স রয়েছেন, ফলে চিকিৎসাসেবা ভালোই পাচ্ছি। যে মনোযোগ পেয়েছি, তা আমাকে ভীষণ ভালো লেগেছে। আমার ভাগ্নী মাওলি বলতো, আমি একজন ডাম্রা কুইন। আমি গাজার কাছাকাছি চলে এসেছি।

এদিকে, ইসরায়েল দাবি করেছে, তারা একটি বাদে বাকি সব জাহাজ আটক করেছে। তবে এই দাবির যথার্থতা নিয়ে রয়েছে ধোঁয়াশা।

প্রসঙ্গত, ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ হলো একটি আন্তর্জাতিক মানবিক উদ্যোগ, যার মাধ্যমে গাজার অবরুদ্ধ জনগণের জন্য সমুদ্রপথে ত্রাণ পাঠানো হচ্ছে। ফ্লোটিলায় ৪৪টি দেশের প্রায় ৫০০ অধিকারকর্মী, চিকিৎসক, সাংবাদিক ও সংসদ সদস্য অংশ নিয়েছেন।

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
03 October 2025

গাজার খুব কাছাকাছি চলে এসেছি: শহিদুল আলম

chitrodesh.com