আন্তর্জাতিকপ্রধান সংবাদ

খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে তাদের সামরিক অভিযানে লক্ষ্য অর্জনের কাছাকাছি পৌঁছে গেছে এবং চলমান সংঘাত খুব শিগগির শেষ হতে পারে। তবে তিনি জানান, এই সপ্তাহের মধ্যেই যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনা নেই। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক বোমাবর্ষণের মধ্যেই ইরানে নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সমর্থনে দেশজুড়ে বড় ধরনের সমাবেশ হয়েছে। বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ সমাবেশে অংশ নেয়।

অন্যদিকে ইরানও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। বাহরাইন, কুয়েত এবং সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে অবস্থিত ইসরায়েলি ও মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে তেহরান। এসব হামলায় ইসরায়েলে অন্তত দুজন নিহত হয়েছেন বলে জানা গেছে।

এদিকে লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৮৬ জন ছাড়িয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও বলেছেন, যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইরানে কোনো সর্বোচ্চ নেতা দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারবেন না। এই মন্তব্যের মাধ্যমে তিনি ইরানের পরবর্তী নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের প্রভাবের ইঙ্গিত দিয়েছেন।

এর আগে, রোববার (৮ ফেব্রুয়ারি) ইরানের বিশেষ পরিষদ ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে।

 

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়েছে।

 

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
10 March 2026

খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

chitrodesh.com