প্রধান সংবাদ

কোতোয়ালির ওসিসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার:
ক্রসফায়ারের ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে রাজধানীর কোতোয়ালি থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মিজানুর রহমানসহ পাঁচ পুলিশের বিরুদ্ধে মামলা করেছেন এক ব্যবসায়ী। ব্যবসায়ীর নাম মোহাম্মদ সোহেল। তিনি কোতোয়ালী থানা এলাকায় কাপড়ের ব্যবসার সঙ্গে জড়িত।

সোমবার ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান নোমানের আদালতে এ মামলাটি করেন তিনি। মামলাটি আমলে নিয়ে পুলিশ বুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একজন এএসপি পদ মর্যাদার কর্মকর্তাকে তদন্তভার দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

এছাড়া আগামী ১৬ সেপ্টেম্বরের মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন আদালত।

ওসি মিজানুর রহমান ছাড়া অন্য আসামিরা হলেন, কোতয়ালি থানার উপ-পরিদর্শক পবিত্র সরকার (৪২), খালিদ শেখ (৪৫), সহকারী উপ-পরিদর্শক শাহিনুর রহমান (৪২), কনেস্টবল মো. মিজান (৫২) ও সোর্স মোতালেব।

চিত্রদেশ//এফ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
10 August 2020

কোতোয়ালির ওসিসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

chitrodesh.com